দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্কের ২৪ বছরের সাজা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৩:৩৬ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ক্ষমতার অপব্যবহার ও দমনপীড়নের দায়ে তাকে এ সাজা দেয়া হলো। শুক্রবার এ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না কারাবন্দি পার্ক।
রায়ে একই সঙ্গে ১৮ বিলিয়ন ওন (এক কোটি ৭০ লাখ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।
পার্ক গিউন-হাই এই বিচার বর্জন করেছেন। এর আগে তিনি অভিযোগ করেন, আদালত পক্ষপাতদুষ্ট। তিনি কোনো অন্যায় করেননি বলেও দাবি করেন।
রায় ঘোষণার সময় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, যা দেশটির ইতিহাসে কখনো হয়নি। তবে এ বিষয়ে জনগণের তুমুল চাপ থাকায় আদালত অনুমতি দিয়েছেন বলে জানানো হয়।
ক্ষমতাচ্যুত পার্কের ভুলের পেছনে রয়েছে একটি বন্ধুত্বের সম্পর্ক। ঘনিষ্ঠ বন্ধু চই সুন-সিলকে নিয়ে ক্ষমতা ফিরে পাওয়ার জন্য ঘুষ লেনদেনে জড়িয়ে পড়েন পার্ক। ক্ষমতায় থাকার সময় চই অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন। গত ফেব্রুয়ারিতে তিনি দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সরকারি নথিপত্র ব্যবহারে চইকে অবৈধ ক্ষমতা দিয়েছিলেন পার্ক। রাষ্ট্রীয় কাজে তাঁর জড়িত থাকার বিষয়টি গোপন রেখেছিলেন।
দীর্ঘ কয়েক মাস পার্কের পদত্যাগ দাবিতে দক্ষিণ কোরিয়ার রাস্তায় বিক্ষোভ হয়। শেষ পর্যন্ত ২০১৭ সালের মার্চে ক্ষমতা ছাড়তে তিনি বাধ্য হন। এর অল্প কিছুদিন পরই পার্ককে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি বন্দি আছেন।
ঘুষ লেনদেন, নির্যাতনসহ পার্কের বিরুদ্ধে ১৮টি অভিযোগ রয়েছে। এগুলোর বেশির ভাগই প্রমাণিত।
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











