ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ১৬:৩৩:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড

দ. কোরিয়ার সাবেক সংস্কৃতি মন্ত্রীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:২৫ এএম, ২৭ জানুয়ারি ২০১৮ শনিবার

দক্ষিণ কোরিয়ার সাবেক সংস্কৃতি মন্ত্রী চো উন সোনকে দেশটির আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছে।


দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের শাসনামলে ১০ হাজার শিল্পীকে কালো তালিকাভুক্ত করার ক্ষেত্রে তার ভূমিকা থাকায় তাকে এই সাজা দেয়া হয়। মনে করা হচ্ছে এসব কালো তালিকাভুক্ত শিল্পীরা পার্ক গিউন হাইয়ের সমালোচনাকারী। খবর এএফপি’র।


সাবেক মন্ত্রী চোকে ইতিপূর্বে আদালত লঘু দন্ড প্রদান করায় সরকারী কৌঁসুলি উচ্চ্ আদালতে আপিল করে। আপিল আদালত নতুন এই রায় প্রদান করে।


জামিনে থাকা চো’কে রায়ের পর পরই আদালত কক্ষ থেকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।


আদালত বলেছে, দন্ডপ্রাপ্ত সাবেক মন্ত্রী চো প্রেসিডেন্ট পার্কের একজন নীতি নির্ধারক হিসাবে কাজ করতেন। সে সময় তিনি সংস্কৃতি কর্মীদের কালো তালিকাভুক্ত করার কাজে সহায়তা করেন।


কালো তালিকাভুক্ত শিল্পীদের মধ্যে রয়েছেন ২০১৬ সালের বুকার পুরস্কার খ্যাত ঔপন্যাসিক হান কাং ও চিত্র পরিচালক পার্ক চ্যান, যিনি ২০০৪ সালে তার “ওল্ড বয়” চলচিত্রের জন্য গ্রান্ড পিক্স পুরস্কার লাভ করেন।