ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১২:৪৬:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করায় টাইগারদেরকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট: ০৪:১৫ পিএম, ১২ জুলাই ২০১৫ রবিবার

thedailynews10স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সফররত দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচে পরাজিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আজ রাতে রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগাররা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে বিজয় লাভ করেছে। এক অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী এই অসামান্য সাফল্যের জন্য জাতীয় দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ড কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট এখন বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। দেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের অক্লান্ত প্রচেষ্টার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন। ১২.০৭.২০১৫