ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ৮:২২:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো ঢাকা চিড়িয়াখানা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২৭ আগস্ট ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সাড়ে চার মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকার জাতীয় চিড়িয়াখানা। আজ শুক্রবার সকালে মিরপুর চিড়িয়াখানা খুলে দেওয়া হয়। করোনাভাইরাস মহামারির কারণে এতদিন বন্ধ ছিলো।

রবিবার ব্যতীত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে। দীর্ঘদিন পর চিড়িয়াখানা খুলে দেওয়ার পর মানুষের ঢল নামে। অভিভাবকরা শিশুদের নিয়ে আসে চিড়িয়াখানায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর চিড়িয়াখানা যেনো নতুন প্রাণ ফিরে পায়।

তবে দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেওয়া হয়। মাস্ক না পরলে কেউ চিড়িয়াখানায় টিকিট কাটতে ও প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

গত ১৯ অগাস্ট থেকে কয়েকটি শর্তে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খোলা হলেও করোনা সংক্রমণ থেকে খাঁচাবন্দি প্রাণীদের রক্ষায় চিড়িয়াখানা বন্ধ রাখা হয়।