ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ২০:১১:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

দলীয় চেয়ারম্যান পদে লড়বেন না মেরকেল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৩৩ পিএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ডিসেম্বরের দলীয় চেয়ারম্যান পদে লড়বেন না জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নকে বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি। 


আজ সোমবার একটি প্রাদেশিক নির্বাচনের ফলাফলে তার নের্তৃত্বাধীন জোটের হতাশাজনক ফল প্রকাশ হওয়ার পর এ সিদ্ধান্ত নিলেন মেরকেল।



২০০০ সাল থেকে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের চেয়ারম্যান তিনি। মেরকেলই সবচেয়ে বেশি সময় দলটির প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। আর চ্যান্সেলর হিসেবে মেরকেল জার্মানিকে নের্তৃত্ব দিচ্ছেন ২০০৫ সাল থেকে।



দলীয় নেতারা জানিয়েছেন হেজ প্রদেশের নির্বাচনে ক্ষমতাসীন জোট সরকারের দুই দলই ১০ ভাগ করে ভোট খুইয়েছে। এরপর একাধিকবার দলীয় প্রধানের পদে আর লড়বেন না বলেন জানান মেরকেল।



তবে চ্যান্সেলরের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে নেই বলে জানিয়েছেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক দলের নেতারা।

তথ্যসূত্র - বিবিসি

এই বিভাগের জনপ্রিয়