দাঁড়াতে পারছেন না রাশমিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী রাশমিকা মান্দানা। তামিলের পাশাপাশি বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা।
এদিক জিমে গিয়ে আহত হয়েছেন এই নায়িকা। আহত হওয়ার পর থেকেই তার নিত্যসঙ্গী হুইলচেয়ার। দুর্ঘটনার পর কেটে গেছে দুই সপ্তাহ, তারপরও নিজের পায়ে দাঁড়াতে পারছেন না ‘পুষ্পা’খ্যাত এই তারকা।
সম্প্রতি রাশমিকা মান্দানা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের শারীরিক অবস্থার আপডেট তথ্য জানিয়েছেন।
ভিডিওর ক্যাপশনে রাশমিকা মান্দানা লেখেন, আমার বর্তমান জীবন। ‘ছাবা’ সিনেমার প্রচার। মহারাণী যিশুবাইয়ের চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে অনেক সম্মানিত, ধন্য এবং কৃতজ্ঞ বোধ করছি। তিনি তার কষ্ট মানুষের কাছে প্রকাশ করতেন না। সুতরাং আমিও করব না।
আহত হওয়ার পর ২ সপ্তাহ কেটে গেলেও নিজের পায়ে দাঁড়াতে পারছেন না। এ তথ্য জানিয়ে রাশমিকা মান্দানা লেখেন, গত দুই সপ্তাহ ধরে নিজের পায়ে দাঁড়াতে পারছি না। নিজের পায়ে দাঁড়ানোর অনুভূতিটা খুব মিস করছি।
ভক্তদের উদ্দেশ্যে রাশমিকা মান্দানা বলেন, দয়া করে নিজের যত্ন নিন। মানুষ যখন আপনাকে বলবে, তখন এটাকে হালকাভাবে নেবেন না। তোমাদের জন্য ভালোবাসা এবং সাহসী হওয়ার বার্তা দিচ্ছি। আমি তোমাদের সকলের ভালোবাসা এবং সাহস খুব ভালোবেসে নিজের মধ্যে ধারণ করেছি।
এর আগে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে রাশমিকা জানান, তার পায়ে তিনটি ফ্র্যাকচার হয়েছে। একটি পেশিতেও আঘাত পেয়েছেন।
প্রসঙ্গত, রাশমিকা অভিনীত ‘ছাবা’ সিনেমা আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে। দীনেশ বিজন প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকার।
সিনেমাটিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে দেখা যাবে। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়া অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি দিব্যা দত্ত প্রমুখ।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








