দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নারীসহ নিহত ৫
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৭ এএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরেরহাটের বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর (তদন্ত) মো. আলমগীর।
তিনি বলেন, ‘ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।’
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
নিহতদের দুইজনের পরিচয় নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ। তারা হলেন-শাহ আলম ও মোহাম্মদ কামাল উদ্দিন।
প্রত্যক্ষদর্শী আবু নাছের বলেন, চট্টগ্রামমুখী একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় সীতাকুণ্ডের বটতল এলাকায় চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ওই বাসে থাকা অনেকেই হতাহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন। আহতদের হাসপাতালে পাঠালে চিকিৎসকরা আরেক জনকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস সীতাকুণ্ড স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪টি লাশ উদ্ধার করি। এছাড়া আহতদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইমরান বলেন, এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। এছাড়া পাঁচজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







