দাউদকান্দিতে আগুনে পুড়ে মারা গেলেন মা ও মেয়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বসতঘরের আগুনে পুড়ে মারা গেছেন মা ও মেয়ে। এ সময় ওই বাড়ির চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। নিহতরা হলেন- একই এলাকার কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভূঁইয়ার স্ত্রী ছালেহা বেগম (৩৫) ও তার মেয়ে ফারজানা আক্তার (৮)।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে বৈদ্যুতিক চার্জমিটার থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।
দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, রাত ১০টার দিকে বৈদ্যুতিক চার্জমিটার থেকে কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভূঁইয়ার টিনের বসতবাড়িতে আগুন লাগে।
খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা এবং গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ওই বসতবাড়ির চারটি কক্ষ পুড়ে ছাই হয়েছে। পরে গৃহবধূ ছালেহা বেগম এবং তার মেয়ে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়। তবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই পুড়ে ওই মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
-জেডসি
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়