দাদাগিরিতে আসছেন রানি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:১২ পিএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার
২৩ ফেব্রুয়ারি ফের পর্দায় আসছেন বাঙালি কন্যা রানি মুখোপাধ্যায়। সৌজন্যে `হিচকি`। মা হওয়ার পর বলিউডের একসময়কার এক নম্বর অভিনেত্রীর কামব্যাক ফিল্ম এটাই। তাই যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি `হিচকি` নিয়ে রানির আশাও অনেক।
ইতিমধ্যেই আপকামিং এই ফিল্মের প্রমোশন শুরু করে দিয়েছেন রানি মুখোপাধ্যায়। কিছুদিন আগেই সালমান খানের `বিগ বস-১১`-এ রানিকে দেখা গিয়েছিল `হিচকি`র প্রমোশনে। এবার কলকাতাতেও সিনেমার প্রমোশনের জন্য আসতে চলেছেন বঙ্গ তনয়া। ছবির প্রমোশনের জন্য `দাদাগিরি`তে দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে রানিকে।
সূত্র মতে, দাদাগিরিতে সৌরভের সঙ্গে রানির এপিসোডটি ভীষণই স্পেশাল হতে চলেছে। বিশেষ করে এই কুইজ কনটেস্টে রানি এবং দাদা সৌরভকে একে অপরের ব্যক্তিগত জীবনের `হিচকি` নিয়ে প্রশ্ন করতে দেখা যেতে পারে। অতএব শোটা যে বেশ মজাদার হতে চলেছে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত এর আগেও একবার `কে হবে বাংলার কোটিপতি` নামে একটি কুইজ শোতে দাদা সৌরভের মুখোমুখি হয়েছিলেন রানি।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে `হিচকি`র ট্রেলার। সেখানে দুঃস্থ শিশুদের পড়াশোনা শেখানোর ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে ট্রেলারে। আর রানির অভিনয় যে অসাধারণ তা আর বলার অপেক্ষা রাখে না। এখন অপেক্ষা শুধু সিনেমা মুক্তির। আগামী বছর ২৩ ফেব্রুয়ারি ফিল্মটি মুক্তি পাওয়ার কথা।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







