ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৭:০৯:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

দাবি এক কোটি টাকা! রণবীরের বিয়েতে কী চুরি করবেন রাখী?

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ১৩ এপ্রিল ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বহুদিন ধরে বলিউডে একটা জল্পনা ছিল কখন বিয়ে হচ্ছে রণবীর ও আলিয়ার। অবশেষে সেই দিন চলে এসেছে। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আলোচিত এই জুটি। এদিকে এই বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন বলিউডের ড্রামা কুইন রাখী সাওয়ান্ত। সোশ্যাল মিডিয়ায় জানালেন তিনি বেজায় খুশি।

আলিয়াকে বোন সম্বোধন করে রাখী বলেন, সামনেই ওদের বিয়ে। রণবীরের জুতা চুরির দায়িত্বটা আমি নিচ্ছি। আমি রণবীরের শ্যালিকা। ফলে জুতা লুকানোর দায়িত্ব তো আমারই। 

তিনি আরও বলেন, শুধু জুতা লুকাব, তা নয়। এক লাখ টাকাও চাইব। তখন কোরিওগ্রাফার রাজীব খিঞ্চি তাকে বলেন মাত্র এক লাখ? রণবীরের কাছ থেকে তো কোটি টাকা চাওয়া উচিত। এরপরই নিজের ‘ভুল’ শুধরে নেন রাখী সাওয়ান্ত। বলেন, ঠিক কথা। এক কোটির চেয়ে এক টাকাও কম নেব না। 

জানা গেছে, আজ ১৩ এপ্রিল আলিয়ার মেহেন্দির আয়োজন করা হয়েছে। ১৪ এপ্রিল গায়ে হলুদ এবং সংগীতের অনুষ্ঠান। বিয়ের মূল অনুষ্ঠান ১৫ এপ্রিল মধ্যরাতে। ওইদিন রাত দুটো থেকে পরদিন ভোর চারটার মধ্যে তাদের বিয়ের লগ্ন রয়েছে। শুধুমাত্র পরিবার এবং খুব ঘনিষ্ঠদেরই ওই বিয়েতে দাওয়াত দেয়া হয়েছে।