দাম বেড়েছে ভারতীয় পেঁয়াজ-মরিচের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ঈদুল আজহার আগে থেকেই বাজারে দেশি কাঁচা মরিচের দাম আকাশচুম্বী। এক পর্যায়ে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিতে বাধ্য হয়।
এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কাঁচা মরিচ বাজারে আসলে দেশি মরিচের দাম কিছুটা কমে যায়। তবে নানা অজুহাতে গত কয়েকদিনে দেশি ও ভারতীয় কাঁচা মরিচ দুটির দামই বেড়েছে।
বর্তমানে খুচরা বাজারে আমদানি করা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়, যা কয়েকদিন আগেও বিক্রি হয়েছে ৩৫০ টাকা। আর দেশি মরিচের কেজি ৩২০ থেকে ৪০০ টাকা।
এদিকে বাজের পেঁয়াজের দামও ফের বাড়তে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা ও পাইকারি বাজারগুলোতে দেশি ও আমদানি করা উভয় পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে এক কেজি দেশি পেঁয়াজের দাম ৮০ টাকা, যা কয়েকদিন আগেও ছিল ৭০-৭৫ টাকা। আমদানি করা ভালো মানের ভারতীয় পেঁয়াজের কেজি ৫০-৫৫ টাকা, যা আগে ছিল ৪৫-৫০ টাকা।
এছাড়া, লাউ, টমেটো, করলা, কালো গোল বেগুন, উস্তা, শসা, ঢেঁড়স, আলু, বরবটিসহ বেশ কিছু সবজির দাম বেড়েছে। সবজির মধ্যে শুধুমাত্র দাম কমেছে কাঁচা পেঁপের।
শুক্রবার (৭ জুলাই) রাজধানীর কয়েকটি বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সপ্তাহের বাজারে প্রতি কেজি শসা ৫০-৬০ টাকা, কালো গোল বেগুন ১০০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, করলা ১২০ টাকা, উস্তা ১০০ টাকা, টমেটো ১৫০ টাকা, আলু ৪০-৪৫ টাকা, বরবটি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়।
জানা গেছে, গত সপ্তাহের মতো একই দামে বিক্রি হচ্ছে- জালি কুমড়া, লম্বা বেগুন, চিচিঙ্গা।
বর্তমানে প্রতি পিস জালি কুমড়া বিক্রি হচ্ছে ৪৫- ৫০ টাকায়। লম্বা বেগুনের কেজি ৭০- ৮০ টাকা, পটলের কেজি ৪০-৫০ টাকা ও চিচিঙ্গার কেজি ৪০-৫০ টাকা।
ঈদের পর একমাত্র দাম কমেছে কাঁচা পেঁপের। বাজারে প্রতিকেজি কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। যেখানে ঈদের আগে দাম ছিল ৬০-৭০ টাকা।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে









