দামের ঊর্ধ্বগতি, বিপাকে স্বল্প আয়ের মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:১৫ এএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
রাজধানীর বাজারে পেঁয়াজ, কাঁচা মরিচ, ডিম, মুরগি, সবজিসহ দাম বেড়েছে সব পণ্যের। ফলে বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ।
মঙ্গলবার রাজধানীর কাওরানবাজার, নিউমার্কেট,গুলবাগ, রামপুরা, মধ্য বাড্ডা, ফার্মগেট এলাকার কয়েকটি বাজার সরেজমিনে ঘুরে বিভিন্ন নিত্যপণ্যের দামবৃদ্ধির চিত্র পাওয়া যায়।
রাজধানীসহ সারাদেশে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের জন্য সবজির দামও চড়া। প্রায় সবধরনের সবজিই কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বেগুন ৪৫ থেকে ৫০ টাকা, করল্লা ৫০ থেকে ৫৫ টাকা, কাঁকরোল, ঝিঙা ও চিচিঙ্গা ৪০ থেকে ৪৫ টাকা, টমেটো ৯০ থেকে ১১০ টাকা, পটল, ঢেঁড়স ৪৫ থেকে ৫০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, বরবটি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ কেজিতে ১৪০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
ফার্মগেট মনীপুরী বাজারের সবজি ব্যবসায়ী মো. আতিক বলেন, দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের কারণে সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সবজি ও কাঁচামরিচের সরবরাহ কমেছে। ফলে দাম বেড়েছে।
খুচরা দোকানে এখন বাছাই করা দেশি বড় পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকা, মাঝারি দেশি পেঁয়াজ ৫৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৩৫-৩৮ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের দামও বেশি। রাজধানীর বাজারে ১ কেজি বা তারচেয়ে বেশী ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫’শ থেকে ১ হাজার ৮’শ টাকা পর্যন্ত।এছাড়া ৪’শ থেকে ৫’শ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৫’শ থেকে ৬’শ টাকার মধ্যে। পাঙ্গাস ১৪০ থেকে ১৭০ টাকা, কৈ ১৫০ থেকে ২’শ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকা, ট্যাংরা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৫০০ থেকে ৬০০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খুচরা দোকানে ফার্মের লাল ডিম প্রতি হালি ৩৬-৩৮ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। দেশি মুরগি ও হাঁসের ডিম কিনতে চাইলে হালিপ্রতি বাড়তি ১০ টাকা দিতে হচ্ছে। খুচরা দোকানে হাঁস ও দেশি মুরগির ডিম প্রতি হালি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে এলাকা ভেদে ডিমের মুল্য ২ -৩ টাকা হেরফের দেখা যায়। যেমন নিউমার্কেট এলাকায় ফার্মের লাল ডিমের হালি ৩৬ টাকা। আবার গুলশান গুদারাঘাট বাজারে ডিমের হালি ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
এরকম পার্থক্যের কারণের জবাবে গুদারাঘাটের ডিম ব্যবসায়ী মহসিন আলী বলেন,আমরা সব সময় টাটকা ডিম রাখি। যারা দুই তিন দিন ধরে ডিম রেখে বেচে তারা কম দিতে পারব। আমরা পারমুনা।
বেড়ে গেছে ব্রয়লার মুরগির দামও। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫৫-১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। বর্তমানে প্রতি কেজি গরুর মাংস ৪৮০ থেকে ৫০০ টাকা ও খাসীর মাংস ৭৬০ -৭৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










