দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ ও চীনের রয়েছে একসাথে কাজ করার সুযোগ : স্পিকার
আপডেট: ১১:৫৩ এএম, ২৫ মে ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের একসাথে কাজ করার সুযোগ রয়েছে।
সফররত চীনের উপ-প্রধানমন্ত্রী লিও ইয়ানদং আজ স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করলে তিনি এ কথা বলেন।
সাক্ষাতকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা দু’দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। এছাড়া তাঁরা দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাতকালে চীনের উপ-প্রধানমন্ত্রী লিও ইয়ানদং বলেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
স্পিকার বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে। মাতৃমৃত্যু হার হ্রাস, শিশুমৃত্যু হার হ্রাস, নারী শিক্ষার উন্নয়ন, জেন্ডার সমতা প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে।
তিনি আরো বলেন, তৈরি পোষাক খাত বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সেক্টর। নারীরা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাই সরকার তাদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান, আবাসিক সুযোগ সুবিধাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে চলেছে।
স্পিকার বলেন, চীন বাংলাদেশের কৃষি, শিল্প, অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সবসময় সহায়তা করেছে। ভবিষ্যতেও বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতার মাধ্যমে দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও স্পিকার উল্লেখ করেন।
চীনের উপ-প্রধানমন্ত্রী রপ্তানী বাণিজ্যসহ সকল প্রকার বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতারও আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, চীন শিক্ষা, কৃষি, চিকিৎসা, বিজ্ঞান সহ বিভিন্ন সেক্টরে সহায়তা প্রদান করে চলেছে। ভবিষ্যতে এ সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
চীনা উপ-প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ধরনের অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ অনেক ধরনের সফল নীতিমালা গ্রহণ করেছে। চীনও বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষাগ্রহণ করে উপকৃত হতে পারে।
স্পিকার বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনীতির সকল ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। ইতিবাচক, সহযোগিতামূলক এ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতার সম্পর্ক আগামী দিনে বাংলাদেশের উন্নয়নকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
চীনের উপ-প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে বাংলাদেশেকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে অব্যাহত সহযোগিতা প্রদান করার আশ্বাস প্রদান করেন। চীনের উপ-প্রধানমন্ত্রী এসময় বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধির অশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।
এসময় চীনের শিক্ষামন্ত্রী জুয়ান গুইরেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার লিউ ঝেনমিং, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ডিং উই ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং উপস্থিত ছিলেন।
২৫.০৫.২০১৫ - দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল











