ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১৩:০১:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ

দিতিকন্যা লামিয়ার গাড়ি ও পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন ঢাকাই সিনেমার প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী। তার গাড়ি ভাঙচুর, এমনকি তার পা ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নিজ বাড়িতে দুর্বৃত্তদের এমন হামলার শিকার হন তিনি। 

হামলার পর ফেসবুক লাইভে এসে সাহায্য চাইতে দেখা যায় লামিয়াকে। 

জমি সংক্রান্ত বিষয়ে এই তারকাকন্যার ওপর হামলা হয়েছে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। 

আগে থেকেই প্রায় ৩০-৪০ জন অবস্থান নেয় লামিয়ার বাড়িতে। এ বিষয়ে লামিয়া জানান, জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয় আমার ওপরে। ওরা আমার পা ভেঙে দিয়েছে, কোনোরকম প্রাণ নিয়ে ঢাকায় ফিরছি।

ঘটনার পরপরই কয়েকটি ফেসবুক স্ট্যাটাস দিতে দেখা যায় লামিয়াকে। যেখানে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, আমার পা ভেঙে ফেলেছে ওরা।  হাসপাতালে যাব, যেতে দেয় না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলছে। আমি হাঁটতে পারছি না। 

অপর একটি স্ট্যাটাসে লামিয়া লেখেন, আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?

তবে কারা তার ওপর এ হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি দিতিকন্যা।