ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১১:২৬:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন

দিনাজপুরে পাসের হারে মেয়েরা এগিয়ে

আপডেট: ১১:০৪ এএম, ৩০ মে ২০১৫ শনিবার

17-05-14-Bogra_SSC-Result-2_0স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, দিনাজপুর : দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে। যেখানে গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৯৩  দশমিক ২৬ শতাংশ, সেখানে এবছর এসএসসিতে  পাসের হার ৮৫ দশমিক ৫০ শতাংশ। দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এবার জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৮৪২ জন। অন্যদিকে ৪ হাজার ৯৭১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ছাত্র বেশি, ৫ হাজার ৮৭১ জন। তবে পাসের ক্ষেত্রে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের মধ্যে ৮৫ দশমিক ৬২ এবং ছাত্রদের মধ্যে ৮৫ দশমিক ৩৯ শতাংশ পাস করেছেন। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার এক লাখ ২৬ হাজার ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৮১ হাজার ৮৯ জন পাস করেছেন। ৩২০টি স্কুলে পাসের হার শতভাগ। একজনও পাস করেনি এমন স্কুল পাঁচটি। ৩০.০৫.২০১৫