ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:২৫:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

দিনাজপুরে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৩ পিএম, ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুর পৌর শহরের একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার রহিম উদ্দিন আহমেদের ছেলে মজিবর রহমান (৬৫) ও তার স্ত্রী সুরাইয়া বেগম (৪৫)।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে শহরের লিলির মোড় এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা শাহ বলেন, স্বামী মজিবর রহমানের মরদেহ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ও তার স্ত্রী সুরাইয়া বেগমের মরদেহ রান্না ঘরে মাথা থেতলানো অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পৃথক দুটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।