ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৮:৪৯:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:০১ পিএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। নিহত ইভা ও নিপা সম্পর্কে মামাত-ফুফাত বোন।



সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইভা ও নিপা তাদের কাজিন রকির সঙ্গে মটর সাইকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে বোচাগঞ্জে যাচ্ছিল। পথে মুরারিপুর দকচাই মোড়ে পিলার বোঝাই একটি মহেন্দ্র ট্রাক্টরকে অভারটেক করার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনা স্থলেই দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়।



বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মারুফ মোরশেদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বোচাগঞ্জ থানা পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে।



নবম শ্রেণির ছাত্রী ইভা সেতাবগঞ্জ পৌরসভার শহীদপাড়া গ্রামের অরুনের মেয়ে। অপরদিকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ কামারপাড়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে নিপা পড়তো ষষ্ঠ শ্রেণিতে। দুর্ঘটনায় দুই নিকটাত্মীয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।