ঢাকা, শুক্রবার ০৬, নভেম্বর ২০২৬ ৮:২৫:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা

দীনেশ সেন গোল্ড মেডেল পাচ্ছেন চবি উপ-উপাচার্য

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০০ এএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার

সাহিত্যে বিশেষ অবদানের জন্য আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি গোল্ড মেডেল পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য কথাসাহিত্যিক প্রফেসর ড. শিরীণ আখতার।

 

জানা গেছে, অাগামী সোমবার (২৬ নভেম্বর) ভারতের কলকাতা প্রেস ক্লাব মিলনায়তনে আচার্য দীনেশ চন্দ্র সেনের সার্ধশত জন্মজয়ন্তী অনুষ্ঠানে এ পদক দেওয়া হবে।

 

বিজ্ঞানী ড. অরূপ মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি চিত্তকোষ মুখোপাধ্যায়। 

 

এ ছাড়া অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয় বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. অরূপ দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক লেখক সিদ্ধার্থ চ্যাটার্জী ও ড. মোমিনুর রসুল উপস্থিত থাকবেন।