দীপাবলির আগেই সুখবর দিচ্ছেন রণবীর-আলিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৬ অক্টোবর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
সন্তান রাহার জন্মের পর এবার নতুন সফর শুরু করতে চলেছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। আর এই সফর নিয়েই নতুন এক সুখবর দিতে চলেছেন আলিয়া-রণবীর।
আসন্ন দীপাবলিতেই নাকি নতুন বাড়িতে উঠবেন বলিউডের এই তারকা দম্পতি। কিন্তু রণবীর ও আলিয়ার এই নতুন বাড়ি নিয়ে চর্চা ছিল বহুদিন ধরেই। বিয়ের পর থেকেই সেই নতুন ঠিকানার নির্মাণ দেখতে চলে যেতেন আলিয়া ও রণবীর। কখনও সঙ্গে যেতেন নীতু কাপুরও। অবশেষে অপেক্ষার অবসান ঘটছে রণবীরদের।
আলিউয়া-রণবীরদের নতুন বাড়ির নির্মাণের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। নতুন বাড়ির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েও পড়েছে। বহুদিন ধরে এই সূচনার জন্য অপেক্ষা করেছিলেন আলিয়া ও রণবীর। এর আগেও শোনা যায়, রাহাকে সঙ্গে নিয়ে নতুন বাড়িতেই দীপাবলি পালন করবেন তারা। সেই পরিকল্পনাই সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, তৈরি হয়ে গেছে আলিয়া, রণবীরের নতুন বাংলো। তাই দীপিাবলিতে নতুন বাড়িতে প্রবেশ করবেন তারা।
তারকা দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই বাংলোর সঙ্গে পরিবারের সকলের আবেগ জড়িয়ে আছে। তাই বাড়ি তৈরির কাজে ওরাও জড়িয়ে ছিলেন। আলিয়া ও রণবীর ব্যস্ততার মধ্যেও নিজেরা যেয়ে বাড়ির কাজ কতটা এগিয়েছে, তা দেখে আসতেন।
রণবীর কাপুরের দাদা অর্থাৎ অভিনেতা রাজ কাপুরের বাংলো ছিল এই বাড়িটি। সেটিকেই নতুন করে তৈরি করা হল। বাড়ির নাম রাখা হচ্ছে, ‘কৃষ্ণ রাজ’। রাজ কাপুরের স্ত্রীর নাম ছিল কৃষ্ণা।
উল্লেখ্য, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে আলিয়ার ছবি ‘জিগরা’। বক্স অফিসে সেই ভাবে সফল না হলেও প্রশংসিত হয়েছে আলিয়ার অভিনয়। অন্যদিকে তার হাতে রয়েছে সঞ্জয় লীলা ভান্সালীর ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’। এই ছবিতে রয়েছেন রণবীর কাপুরও।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






