ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৫:৪২:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে শাহরুখ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মা হয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। তার মেয়েকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এ খবর।

গত বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের ওই হাসপাতালে দীপিকা ও তার মেয়েকে দেখতে যান শাহরুখ খান। ভিডিওতে দেখা গেছে, শাহরুখের গাড়ি হাসপাতালে প্রবেশ করছে।

হাসপাতালে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পুরো পরিবারকে। পাশাপাশি নাকি ভাগ্নির জন্য উপহারও নিয়েছেন তিনি।

পর্দায় জুটি হিসেবে সুপারহিট শাহরুখ-দীপিকা। শাহরুখের হাত ধরেই ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকার। পরে জুটি হিসেবে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাদের। এ জুটির প্রায় প্রতিটি ছবি সুপারহিট তকমা পেয়েছে। এমনকি সর্বশেষ ‘জওয়ান’ ছবিটি গড়েছিল ইতিহাস। যদিও একটি কর্ণাটকি সিনেমা দিয়ে দীপিকার সিনেমায় অভিষেক।

শাহরুখের আগে মুকেশ আম্বানিও রণবীর-দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।