দীর্ঘদিন পর একসঙ্গে অপূর্ব ও মেহজাবিন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
প্রায় তিন মাসের মতো আমেরিকায় অবস্থান করেছেন এ সময়েন জনপ্রিয় নাট্যাভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেখানে তিনি নববিবাহিত স্ত্রী শামাকে সময় দিয়েছেন। শামা আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করেন। এক মাসের জন্য আমেরিকায় গেলেও করোনার জন্য সেটি দীর্ঘায়িত হয়।
গত মাসের শেষ প্রান্তে দেশে ফিরেছেন এ অভিনেতা। ফিরেই ব্যস্ত হয়েছেন নাটকের অভিনয়ে। এদিকে আমেরিকা অবস্থান করার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন অপূর্ব। স্বভাবতই তার সঙ্গে যারা নিয়মিত অভিনয় করতেন তারাও ছিলেন জুটিহীন। তাদেরই একজন মেহজাবিন চৌধুরী।অবশেষে আবারও তারা একসঙ্গে অভিনয় শুরু করেছেন।
সম্প্রতি ‘উড়ো প্রেম’ নামে একটি নাটকে জুটি বেঁধেছেন অপূর্ব ও মেহজাবিন। নাটকটি রচনা ও পরিচালনা করছেন মহিদুল মহিম। এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিংবাড়িতে নাটকটির দৃশ্য ধারনের কাজ শুরু হয়েছে।
এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমেরিকা থেকে ফিরে এসে কয়েকদিন নিজের মতো করে সময় কাটিয়ে আবারও পেশাগত কাজে ফিরলাম। এ নাটকটি কিছুটা কমেডি ঘরানার। সংলাপগুলো বেশ চমৎকার। যথারীতি দর্শকের ভালো লাগবে-এ প্রত্যাশা তো আছেই। আর সহশিল্পী হিসাবে ভীষণ ডেডিকেটেড। কাজের ব্যাপারে সব সময়ই ভীষণ সিরিয়াস।’
মেহজাবিন চৌধুরী বলেন-‘দর্শক যারা নিয়মিত নাটক দেখেন তাদের উদ্দেশ্যে বলছি, অনেক দর্শকের ইচ্ছা করে দিনশেষে একটি সুন্দর, মিষ্টি গল্পের নাটক দেখে ঘুমাই। তো এটা আসলে সেই ধরনের গল্পেরই নাটক। অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সব সময়ই ভীষণ ভালো। তার কাছ থেকে প্রতিনিয়তই আমি অনেক কিছু শিখি।’
নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হচ্ছে বলে নির্মাতা জানিয়েছেন।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











