ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ২১:১০:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

দীর্ঘদিন পর সিনেমায় ফেরদৌসী মজুমদার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ১ জুন ২০২২ বুধবার

ফেরদৌসী মজুমদার।  ফাইল ছবি।

ফেরদৌসী মজুমদার। ফাইল ছবি।

দেশের মঞ্চ অভিনয় জগতের সবচেয়ে আলোচিত মানুষগুলোর অন্যতম, ফেরদৌসী মজুমদার। দীর্ঘদিন পর আবারও সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।সিনেমার নাম ‘আগন্তুক’। এটি নির্মাণ করেছেন বিপ্লব সরকার। কাহিনি ও চিত্রনাট্যও তার লেখা।

সিনেমায় অভিনয় প্রসঙ্গে ফেরদৌসী মজুমদার বলেন, ‘আগন্তুক’ সিনেমার গল্পটা অসাধারণ। একটি পরিবারের চার সদস্য নিয়ে এর কাহিনি।

এই সিনেমায় বৃদ্ধ মায়ের ভূমিকায় দেখা যাবে ফেরদৌসী মজুমদারকে। এ ছাড়াও সবশেষ তিনি অভিনয় করেছেন শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ সিনেমায়। এর গল্পের প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। কিন্তু সিনেমার কোথাও সরাসরি মুক্তিযুদ্ধ নেই।
 
অভিনয়ের বাইরে খণ্ডকালীন শিক্ষকতা ও লেখালেখি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফেরদৌসী মজুমদার। থিয়েটারের প্রযোজনায় শিগগিরই আসছে নতুন নাটক ‘পোহালে শর্বরী’। রামেন্দু মজুমদার নির্দেশিত এ নাটকে পোশাক পরিকল্পনায় রয়েছেন নন্দিত এই অভিনেত্রী।