দুই আসনেই শেখ হাসিনার মনোনয়নপত্র জমা
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২১ পিএম, ২৭ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে শেখ হাসিনার পক্ষে দলের নেতাকর্মীরা নিজ এলাকার রির্টানিং অফিসারের কার্যালয়ে গিয়ে এই মনোনয়ন পত্র জমাদেন।
গোপালগঞ্জ থেকে বাসস সংবাদদাতা জানান, গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
প্রথমে বেলা ১১টায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, টুঙ্গিপাড়ার সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার এর কাছে প্রথম মনোনয়নপত্রটি জমা দেন। পরে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের পক্ষে সহকারী রির্টানিং অফিসার ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহাফুজুর রহমানের কাছে দ্বিতীয় মনোনয়নটি জমা দেয়া হয়।
এর পরে বেলা সাড়ে ১২ টায় প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলালউদ্দিন এমপির নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের গোপালগঞ্জের রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে তৃতীয় মনোনয়নপত্রটি জমা দেয়া হয়।
পীরগঞ্জ থেকে বাসস সংবাদদাতা জানান, রংপুর-৬ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা টিএমএ মমিনের নিকট আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে স্পিকার একই আসনে মনোনয়ন পত্র জমা দেন।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির




