দুই বাচ্চা নিয়ে সুইসাইড করলে আপনারা খুশি হবেন: বুবলী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১১ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই বাচ্চা নিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন বহিষ্কৃত নরসিংদীর সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলী। তিনি লিখেন, আমার যদি কিছু হয় দুই বাচ্চা নিয়ে সুইসাইড করি, খুশি হবেন তো আপনারা? ঠিক আছে আপনাদের খুশি আমার খুশি, ভালো থাকুক। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
তিনি লিখেছেন- প্রিয় সাংবাদিক ভাইগণ, আমার জানা মতে আমি ব্যাক্তিগতভাবে কারো সাথেই কোনদিন খারাপ আচরণ বা সামাজিকতার যে আন্তরিকতা সেটা কমতি রাখিনি কোনদিন, যখন নরসিংদী ছিলাম মেয়র লোকমান হোসেনের সহধর্মিণী হিসেবে আপনারা ওনার মারা যাবার পর আমার অকালে বিধবা হওয়া লড়াই সংগ্রামী জীবন ছেলে মেয়ে ছোট তাদের নিয়ে একা লড়াই দেখে আফসোস সান্তনা সবই দিতেন, সবাই হায় আফসোস করতেন কিন্তু ধারে ভারে কেউ ছিলো না আমার। যুদ্ধ জয় কি জিনিস জানতাম না তবে ছুটতে হবে উপায় নাই বাজার করা থেকে শুরু করে ছেলে মেয়ে নিয়ে কতটা লড়েছি এখনো তারা ছোট নাই বা বললাম, কেন যেনো এখন সব চাইলেই লিখতে পারি না কারণ একটা সংকচের জায়গাতে অবস্থান করছি।
আমি সংসদ সদস্য হবার পর আলহামদুলিল্লাহ্ স্যালারি দিয়ে ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াই যাবতীয় খরচ নিজে বহন করি, সামান্য সঞ্চয় করছি এখান থেকেই যাতে করে ৫ বছর পর এটা আমাদের কাজে লাগে, আপনাদের অনেক লেখা আমার চোখে পড়ে যারা আফসোস করতেন আজ তারা টেনে হিচঁড়ে সংসদ থেকে নামাতে মরিয়া হয়ে লিখছেন।
ব্যক্তিগত জীবনে চাওয়া পাওয়ার হিসেব রাখিনি নরসিংদীবাসিকে ভালোবেসেছি কিছু অপশক্তি পেছনে লেগেছে, কতকিছু ঘটনা দেশে ঘটে এত লেখালেখি কেউ করে না। আপনারা এটা নিয়ে এমন ভাবে লিখছেন যেনো আমার জন্য ৫০ জীবন শেষ হয়ে গেছে লুটপাট হয়েছে সর্বনাশ হয়েছে অনেকের।
আমার যদি কিছু হয় দুই বাচ্চা নিয়ে সুইসাইড করি, খুশি হবেন তো আপনারা ? ঠিক আছে আপনাদের খুশি আমার খুশি, ভালো থাকুক।
আমার সাংবাদিক ভাইগণ, আল্লাহ্ ভালো রাখুক আপনাদের।
আমার এ জীবনে পাওয়ার চাইতে মনের দুংখে মরেছি অনেকবার, বারবার মরার চাইতে একবারে মরে গেলেই ভালো মনে করি।
প্রসঙ্গত, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দলের সুনাম ক্ষুণ্ণ করায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। এছাড়া জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকেও তাকে অপসারণ করা হয়েছে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











