দুই বোনকে বাড়িতে প্রবেশ ও নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
দুই বোনকে বাড়িতে প্রবেশসহ নিরাপত্তা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশ
হতভাগ্য এ দুই বোন মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফাকে রাজধানীর গুলশানে তাদের বাড়িতে প্রবেশ ও নিরাপত্তা নিশ্চিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ সন্ধ্যায় এ নির্দেশ দেন।
সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান গতকাল সোমবার এ কথা জানান।
তিনি বলেন, গত রোববার ২৫ অক্টোবর দৈনিক সমকাল, দৈনিক যুগান্তর পত্রিকা, যমুনা টিভি এবং সোমবার দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এবং প্রচারিত সংবাদ আমলে নিয়ে এ আদেশ দেন আদালত।
সুপ্রিমকোর্ট মুখপত্র জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭ টায় আদালত এক আদেশে দুই বোন মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফাকে (উভয়ের পিতা মৃত মোস্তফা জগলুল ওয়াহিদ) পুলিশ প্রহরায় অনতিবিলম্বে তাদের গুলশান ২ নম্বরে ৯৫ নম্বর রোডের ৪ নম্বর হোল্ডিং এর বাড়িতে প্রবেশের ব্যবস্থা করার জন্য গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
আদেশে সোমবার ২৬ অক্টোবর থেকে আগামী ১ নভেম্বর পর্যন্ত গুলশানে ওই বাড়ির সামনে পর্যাপ্ত পুলিশ মোতেয়েন করে তাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণেও গুলশান থানার ওসিকে নির্দেশ দেন আদালত।
আদেশে আদালত আগামী ১ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় গুলশান থানার ওসিকে দুই বোন মুশফিকা ও মোবাশশারা এবং অনুজ কাপুরকে নিয়ে আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন। আদলতে লিখিত প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।
সোমবার দেয়া আদালতের আদেশ বাস্তবায়ন করে গুলশান থানার ওসি সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তাকে টেলিফোনে অবহিত করবেন।
আজ হাইকোর্টের এ বেঞ্চে দেয়া নির্দেশেনা গুলশান থানার ওসিকে ইতোমধ্যে অবহিত করেছেন বলে জানান সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা।
‘বাবার বাড়িতে ঢুকতে না পেরে রাস্তায় দুই বোন’- শীর্ষক প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, ঢাকার অভিজাত এলাকা গুলশানে ১০ কাঠা জমির ওপর তিনতলা বাড়ি। দুই বোনের শৈশবের সব স্মৃতিচিহ্ন সেখানে। ওই বাড়িতেই বেড়ে উঠেছেন তারা। মা-বাবার সঙ্গে জড়িয়ে আছে কতশত স্মৃতি। তবে বাবার মৃত্যুর পরই পাল্টে যায় দৃশ্যপট। যে বাড়ির প্রতিটি আঙিনা তাদের চেনা, সেটাই এখন অনেক দূরের। বাবার বাড়িতেই ঢুকতে বাধার মুখে পড়ছেন তারা। হতভাগ্য এ দুই বোন হলেন মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফা। মোবাশশারা দীর্ঘদিন স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন। আর মুশফিকা ঢাকায় তার মায়ের সঙ্গে আলাদা বাসায় থাকেন। গত ১০ অক্টোবর দুই বোনের বাবা মোস্তফা জগলুল ওয়াহিদের মৃত্যু হয়। সে থেকে দুই বোনকে বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছেন অনজু কাপুর নামের এক নারী। সর্বশেষ গত শনিবারও তারা সেখানে গিয়ে বাধার মুখে পড়েন।
ওই নারী তাদের বলছেন, ‘এই বাড়িতে তোমাদের কোনো অধিকার নেই। এই বাড়িতে তোমাদের ঢুকতে দেয়া হবে না। ঢুকতে হলে তোমাদের চাচা ফেরদৌস ওয়াহিদ ও আইনজীবীর অনুমতি লাগবে।’
শুধু তাই নয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অনুজ কাপুর পুলিশ তলব করেন। এরপর রোববার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ওই বাড়ির সামনে যায়। সেখানে গিয়ে পুলিশ দুই বোনকে জানায়, ‘আইনগতভাবে বিষয়টি মীমাংসা করেন। এখন বাড়ির সামনে থেকে চলে যান।’ এরপরও বাবার বাড়ির সামনে অবস্থান করছিলেন দুই বোন।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র



