ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৬:২১:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

দুই মাস পর বরিশাল বিভাগে করোনায় মৃত্যু শূন্য

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৯ পিএম, ৩০ আগস্ট ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। টানা দুই মাস পর বিভাগে মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে নেমে এলো। সর্বশেষ চলতি বছরের ২৬ জুন মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে ছিল।

তবে গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে উপসর্গ নিয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে বরিশাল বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ১১৩ জন। আর এ সময়ে সুস্থ হয়েছেন ৮৩২ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়। তবে করোনায় আক্রান্ত হয়ে বিভাগে কারও মৃত্যু হয়নি। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৬৫৪ জনেই রয়েছে।