দুগিনাকে ইউক্রেনই হত্যা করেছে : মার্কিন গোয়েন্দা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তাত্ত্বিক গুরু আলেকসান্দর দুগিনের মেয়ে দারিয়া দুগিনাকে ইউক্রেন সরকারের একটি অংশ হত্যা করেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বলেন, ইউক্রেন সরকারের একাংশের নির্দেশেই এই হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল। বুধবার (৫ অক্টোবর) এ প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ওই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল না। যদি যুক্তরাষ্ট্র এ বিষয়ে আগে জানত, তাহলে তারা অবশ্যই এর বিরোধীতা করত। কিয়েভকেও অপারেশন পরিচালনা না করার পরামর্শ দিত।
প্রতিবেদনে বলা হয় ওই কর্মকর্তা জানান, দুগিনা হত্যায় যুক্তরাষ্ট্রের কোনো অংশগ্রহণই ছিল না। না আমরা কোনো গোয়েন্দা তথ্য দিয়েছি, না কোনো সহযোগিতা করেছি। এমনকি এ রকম একটি অপারেশন হচ্ছে, তা–ও আমরা আগে জানতাম না। জানলে এমন পরিকল্পনার বিরোধিতা করত যুক্তরাষ্ট্র। তবে ওই হত্যাকাণ্ডের নির্দেশ কে দিয়েছিল, তা জানাননি ওই গোয়েন্দা কর্মকর্তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেও এটি জানতেন কি না, তা–ও বলেননি তারা।
গত ২০ আগস্ট রাতে মস্কোর কাছে গাড়িবোমায় নিহত হন ২৯ বছর বয়সী সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার দারিয়া। ওই দিন সন্ধ্যায় আলেকসান্দর দুগিন ও তার মেয়ে দারিয়া মস্কোর কাছের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে দারিয়া তার বাবার গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন। পথে গাড়িবোমা বিস্ফোরণে তিনি নিহত হন।
এদিকে হামলাকারী ইউক্রেনীয়দের ছবি প্রকাশ করে রাশিয়া জানায়, তারা হামলার পর সীমান্ত দিয়ে অন্য দেশে পালিয়ে গেছেন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








