দু’ঘণ্টার মধ্যে মুম্বইয়ে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৩ জুন ২০২০ বুধবার
সাইক্লোন নিসর্গের প্রভাবে মুম্বইয়ে শুরু হয়েছে বৃষ্টি। বুধবার মেরিন ড্রাইভে। ছবি: এএফপি
ঘূর্ণিঝড় থেকে আরও শক্তি সঞ্চয় করে ‘প্রবল ঘূর্ণিঝড়’-এ পরিণত হল ‘নিসর্গ’। ফলে ভারতের উপকূলে আছড়ে পড়ার পর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
আজ দুপুর ১টা থেকে ৩টের মধ্যে ভারতের মুম্বইয়ের ১০০ কিলোমিটার দূরে আলিবাগের উপকূলে নিসর্গ আছড়ে পড়বে বলে জানিয়েছে মৌসম ভবন। সেই অনুযায়ী ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে মহারাষ্ট্র ও গুজরাত জুড়ে। দুই রাজ্যের উপকূল এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বহু মানুষকে।
ওই দুই রাজের উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় নিসর্গ। আজ বুধবার সকালে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পক্ষে জানানো হয়েছে, গোয়া এবং মুম্বইয়ে ডপলার ওয়েদার রেডার (ডিআরডব্লিউ)-এ নিরন্তর মনিটরিং করা হচ্ছে এই ঝড়।
হাওয়া অফিস বলেছে, ‘‘রেডারের মাধ্যমে বোঝা গেছে, নিসর্গর আই বা চোখ প্রায় ৬৫ কিলোমিটার বিস্তৃত। গত এক ঘণ্টায় তার ব্যাস কমেছে। যার অর্থ আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গ। সেই কারণেই হাওয়ার গতিবেগ ৮৫-৯০, ৯০-১০০ এবং শেষে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত বেড়েছে।’’
মৌসম ভবনের তরফে আরও জানানো হয়েছে, উপকূলে আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ হতে পারে ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত। এ ছাড়া সাড়ে ছ’ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানানো হয়েছে।
ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে মুম্বই-সহ গুজরাত, দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ-এ। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথে এই চার রাজ্যই পড়বে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। এই দুই রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি গোয়ায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা।
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











