ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৫:০৯:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

দুবাই অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকান্ডে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উপসাগরীয় ধনী দেশ আমিরাতের  দুবাইতে একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডে ১৬ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে। স্থানীয় মিডিয়া এ তথ্য জানিয়েছে।

শনিবার দুপুরে নগরীর পুরাতন অংশে আল-রাস এলাকায় একটি ভবনের চতুর্থ তলায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে ‘বিল্ডিং সুরক্ষা এবং সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা মেনে না চলার কারণে এই আগুন লেগেছে।’

সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের মধ্যে দুবাইয়ের জনসংখ্যা প্রায় ৩৩ লাখ, যাদের প্রায় ৯০ শতাংশ বিদেশী। নিহতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।