দুবাই এয়ার শো’তে যোগ দিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০০ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার
বিশ্বের অন্যতম বড় এভিয়েশন প্রদর্শনী ‘দুবাই এয়ার শো-২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার স্থানীয় সময় সকালে দুবাই ওয়ার্ল্ড সেন্টারে (ডিডব্লিউসি) ১৬তম দুবাই এয়ার শো’র উদ্বোধন করা হয়।
১৭ থেকে ২১ নভেম্বর দুবাইয়ের আকাশে দ্বিবার্ষিক এই জামকালো এয়ার শো অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছে ১৬০ দেশের প্রায় ১৩শ কোম্পানি।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ এয়ার শো’তে যোগ দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেলে মনোজ্ঞ উড়োজাহাজের মহড়া উপভোগ করবেন প্রধানমন্ত্রী।
পাঁচ দিনব্যাপী এই এয়ার শো’তে প্রতিদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুবাইয়ের আকাশে উড়োজাহাজের মহড়া চলবে।
১৯৮৯ সালে শুরু হওয়া দুবাই এয়ার শো এভিয়েশন কোম্পানিগুলোর বৈশ্বিক প্লাটফর্মে পরিণত হয়েছে।
এর আগে গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ১০ মিনিট) চারদিনের সরকারি সফরে দুবাই পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











