দুর্গাপুরে গৃহবধূ খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
নেত্রকোনার দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল বাজার সংলগ্ন তাতীরকোনা এলাকা থেকে শুক্লা রানী সাহা (৪২) নামের বস্তাবন্দী এক নারীর লাশ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
এ ব্যাপারে বুধবার শুক্লা রানীর ছেলে শুভ সাহা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে দুর্গাপুর থানায় মামলা করলে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই এলাকার রুবিনা আক্তার ও তার ছেলে হৃদয়কে আটক করে দুর্গাপুর থানা পুলিশ। নিহত শুক্লা ওই এলাকার সুকুমার সাহার স্ত্রী।
নিহতের ছেলে শুভ সাহা জানান, মঙ্গলবার সকালে তার মা বাড়ির পার্শ্বে কংশ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি শেষে ওইদিন বিকেল তিনটার দিকে নদীর পার সংলগ্ন আরশাদ মিয়ার ঘর থেকে বস্তাবন্দী মরদেহের সন্ধান করে স্থানীয়রা। পরবর্তীতে দুর্গাপুর থানায় খবর দিলে পুলিশ এসে ওই ঘর থেকে শুক্লা রানীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
এ নিয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহনুর এ আলম বলেন, খুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রুবিনা আক্তার (৩০) ও তার ছেলে হৃদয়কে (১৪) আটক করা হয়েছে। এ ব্যাপারে দুর্গাপুর থানায় এক মামলা হয়েছে (মামলা নং- ২৮), এ নিয়ে তদন্ত রয়েছে।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



