ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৩:২০:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

দুর্ঘটনায় নরেন্দ্র মোদীর স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৩২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহধর্মিনী যশোদা বেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বুধবার পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে তার এক আত্মীয় নিহত হন। আহত হয়েছে আরো চারজন। পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।


রাজ্যের চিত্রগর জেলার কাটুন্ডা এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। আত্মীয়-স্বজনসহ মোদির সহধর্মিনী রাজস্থানের এক বিবাহ অনুষ্ঠান থেকে গুজরাটে তাদের বাড়ি ফিরছিলেন। পারসোলি থানার ইনচার্জ শ্যাম সিংহ গণমাধ্যমকে এ কথা জানান। আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ কর্মকর্তা রাকেশ রাজোনা বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে তাদের গাড়ির পিছনে বেপরোয়া গতিতে একটি ট্রাক আসছিল। ট্রাকটি যশোদা বেনের গাড়িকে পাশ থেকে ধাক্কা মারে।


এ ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককেও আটক করা হয়েছে।