ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১:১৯:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

দুর্নীতি করে অর্থ উপার্জন করা যায়, সম্মান নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুবলীগের নেতাকর্মীদের চাঁদার হিসাব না করে জনকল্যাণে কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করে অর্থ উপার্জন করে আন্তর্জাতিক বড় বড় ব্র্যান্ডের জিনিস পরে ঘুরতে পারেন। এতে হয়তো আত্মতুষ্টি পাওয়া যেতে পারে, মানুষ চেয়ে চেয়ে দেখতে পারে, কিন্তু মানুষের কাছে সম্মান পাওয়া যায় না।

আজ শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেসে প্রধান অতিথির ভাষণে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এইসব কথা বলেন।

পদ প্রত্যাশীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নেতৃত্বে আসতে হলে সকলকে ত্যাগের মনোভাব থাকতে হবে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি থেকে দুরে থাকতে হবে। একটা দেশকে যুবশক্তিই উন্নত করতে পারে। দেশ গড়তে প্রয়োজন যুবসমাজের মেধা কাজে লাগানো। কিন্তু ৭৫ এর পর যুবসমাজকে বিপথে ঠেলে দেয়া হয়। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের কল্যাণে কাজ করতে শুরু করে।

শেখ হাসিনা বলেন, যুবসমাজকে বঙ্গবন্ধুর 'কারাগারের রোজনামচা' ও 'অসমাপ্ত আত্মজীবনী' মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলেই লোভ-লালসার ঊর্ধ্বে ওঠে কীভাবে দেশ ও মানুষের জন্য কাজ করা যায়, শিখতে পারবেন। আমাদের সবাইকে এই কথাটা মনে রাখতে হবে, ভোগে নয় ত্যাগেই হচ্ছে মহত্ত্ব। কী পেলাম না পেলাম, সেটা বিবেচ্য নয়। কতটুকু দেশ ও মানুষের জন্য কাজ করতে পারলাম, সেটাই দেখার বিষয়।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, মানুষের কল্যাণে কী করতে পারলাম সেই চিন্তা যাদের মাথায় থাকে, তারা রাজনীতিতে সফল হতে পারেন।

এর আগে, বেলা ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাস্থলে পৌঁছান শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীকে ফুল ও ক্রেস্ট দিয়ে এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেন যুবলীগ নেতারা। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কংগ্রেসের উদ্বোধন করেন সংগঠনটির সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা।

কংগ্রেসে সভাপতিত্ব করেন- জাতীয় কংগ্রেস প্রস্তুতির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম। সভা পরিচালনা করেন সদস্য সচিব ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ।

-জেডসি