দুর্নীতির কারণে সমাজে বৈষম্যের সৃষ্টি হচ্ছে : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্নীতির কারণে সমাজে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। শিশু থেকে শুরু করে সমাজে এর বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে সমাজে নানা অরাজক পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে। তাই দুর্নীতি রোধের মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করতে হবে।’
নিউইয়র্কের স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে জাতিসংঘ বাংলাদেশ মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতাকে হত্যার পর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তারাই দুর্নীতি প্রশ্রয় দিয়েছে, পৃষ্ঠপোষকতা করেছে। আমরা প্রথমে জঙ্গিবাদবিরোধী অভিযান শুরু করেছিলাম। সেখানে আমরা যথেষ্ট সফলতা অর্জন করেছি। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এবার আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করলাম।’
দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,‘দুর্নীতির কারণে সেটা নষ্ট হতে দেওয়া যায় না। প্রকল্পের প্রতিটি পয়সা যাতে যথাযথভাবে ব্যয় হয় সেই পদক্ষেপও নেওয়া হবে।’
প্রবাসীদের জন্য নতুন কী নীতিমালা নেওয়া হয়েছে-এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘সবচেয়ে বেশি খুশি হওয়ার বিষয় হলো, প্রবাসীরা রেমিটেন্স পাঠালে আমরা ২ শতাংশ প্রণোদনা দিচ্ছি। তারা যাতে সহজে রেমিটেন্স পাঠাতে পারে, কোনো রকম অসুবিধা না হয় সে ব্যবস্থা। আরেকটা হচ্ছে বিমান- অতীতে যারা ক্ষমতায় ছিল তখন বিমানের অবস্থা খুবই খারাপ ছিল। ইতিমধ্যে প্রায় ১০টি উড়োজাহাজ আমরা ক্রয় করেছি। এবার নিউইয়র্কে সরাসরি বিমান চলাচলের প্রচেষ্টা চালাচ্ছি।’
এ ব্যাপারে আইন ও নিরাপত্তা বিষয়েও ব্যবস্থা নিয়েছেন বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, ‘দেশে আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করছি। সেখানেও প্রবাসীরা যাতে বিনিয়োগ করতে পারে সেই ব্যবস্থা নিয়েছি।’
নতুন কমিটি গঠনে খুব শিগগির যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন,‘শক্তিশালী কমিটি গঠনে সময়ের প্রয়োজন। তাই সঠিক সময়েই সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হবে। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই।’
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে গত এক মাস ধরে চরম উত্তেজনার বিরাজ করছে। এ বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমার হাতেই তৈরি করা। এখানকার সবাইকেই আমি ভালোভাবেই চিনি ও জানি। এখানকার বিষয়টি অন্যদের চেয়ে আমিই ভালো জানি। তাই যথাসময়েই কমিটি করা হবে একটি সম্মলনের মাধ্যমে। ইতিমধ্যে অনেকেই তো কমিটি গঠন করেই ফেলেছেন বলেও শোনা যাচ্ছে। একটু সময় নিয়ে হলেও সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সা.সম্পাদক আব্দুস সামাদ আজাদের নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৮ বছর আগে মেয়াদোক্তীর্ণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। ফলে গত শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা মঞ্চে আওয়ামী লীগের কোনো নেতাকে বসতে দেওয়া হয়নি।
-জেডসি
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা











