দুর্যোগকালে মা ও শিশুর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আহ্বান
আপডেট: ০৪:৪৫ পিএম, ১০ জুলাই ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগের সময় মা ও শিশুর জীবনের নিরাপত্তার কথা ভেবে যত দ্রুত সম্ভব তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এ বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সবার আগে নারী ও শিশুর দিকে সেবার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী ও শিশু।
তিনি বলেন, আমাদের সরকার দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারী ও শিশুকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক কর্মকান্ডে এখন নারীর অংশগ্রহণ বহুগুণে বেড়েছে। আমরা শিশু অধিকার সংরক্ষণ করেছি। শিশুদের চাহিদা, কল্যাণ ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতি অনুযায়ী শিশু বাজেট প্রণয়ন করেছি। প্রতিবন্ধীসহ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নকেও আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি।
শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখার জন্য একটি দক্ষ ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলেছি। দুর্যোগে সর্বাগ্রে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি গর্ভবতী নারী ও কিশোরীর স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। দুর্যোগকালীন ও জরুরি অবস্থায় নারী ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ তাঁদের আপদকালীন সেবা প্রদানকে আমরা অগ্রাধিকার দিয়েছি।
তিনি আশা প্রকাশ করেন, দেশের সকল সেবাকেন্দ্র থেকে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থাসহ সহযোগী প্রতিষ্ঠানগুলো আরও সক্রিয়ভাবে এগিয়ে আসবেন।
তিনি ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
১০.০৭.২০১৫ - রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা