দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার
প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্যসৃষ্ট যেকোনো দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, ভূমিকম্পসহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হ্রাস করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে।
এ সময় প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্যসৃষ্ট যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগ সভাপতি। একই সঙ্গে প্রাকৃতিক দূর্যোগকালীন সময়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির স্বেচ্ছাসেবকদের কাজের প্রশংসা করেন তিনি।
জানা গেছে, সারা দেশে তিন লাখ গৃহহীন মানুষের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ, প্রায় পাঁচ হাজার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং ৫৫০টি মুজিব কিল্লা, পাঁচ লাখ পারিবারিক খাদ্য গুদাম সাইলোসহ দুর্যোগ মোকাবিলার নানা প্রস্তুতি নিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগ থেকে বিভিন্ন সময় সাধারণ মানুষের যানমাল রক্ষায় অবদান রাখায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির ৮২ জনকে পুরস্কার প্রদান করেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্যোগ সহনীয় ঘরের একটি মডেল উপহার দেওয়া হয়।
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











