ঢাকা, বুধবার ২৪, জুন ২০২৬ ১৩:০৫:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন

দুলাভাই মেয়র, শ্যালকের স্ত্রী কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২১ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার

আবু হানিফ আজাদ ও শেফালী আক্তার

আবু হানিফ আজাদ ও শেফালী আক্তার

টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে মেয়র হয়েছেন দুলাভাই আর সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন সহোদর শ্যালকের স্ত্রী। দু’জনের বাসাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। শ্যালকের বাসা থেকে দুলাভাইয়ের বাসার দূরত্ব মাঝখানে একটি সীমানা প্রাচীর মাত্র।

নৌকা প্রতীক নিয়ে দুলাভাই হয়েছেন মেয়র। আর আনারস প্রতীক নিয়ে কাউন্সিলর হয়েছেন শ্যালকের স্ত্রী।

৩০ জানুয়ারির এ নির্বাচনে দু’জনের বিজয়ের সংবাদে পারিবারিকভাবে আত্মীয়দের মধ্যে অন্যরকম এক আনন্দ বিরাজ করছে।
এ নিয়ে টানা তিনবার মেয়ের নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। 

এদিকে ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন মেয়রের শ্যালকের স্ত্রী শেফালী আক্তার। তিনিও এ নিয়ে তিনবার সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হলেন।  এতে ওই ওয়ার্ডে আরও বেশি উন্নয়ন হবে বলে আশা করছেন সাধারণ জনগণ।

এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ৭ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন সজীব ৭ হাজার ৫৩৮ ভোট পেয়েছেন। এদিকে ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে ৩ হাজার ৮০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেফালী আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী রাফেজা আক্তার ১ হাজার ৫৮৫ ভোট পান।