দুঃস্থ মহিলা ও শিশুদের ৯১ লাখ টাকা অনুদান দিচ্ছে মহিলা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১১ পিএম, ২২ জুন ২০২১ মঙ্গলবার
দুঃস্থ মহিলা ও শিশুদের ৯১ লাখ টাকা অনুদান দিচ্ছে মহিলা মন্ত্রণালয়
চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা ও সাধারণ আর্থিক অনুদান হিসেবে ১ হাজার ৬৫৮ জন দুঃস্থ নারী ও শিশুদের মাঝে ৯১ লাখ টাকা অনুদান বিতরণের সিদ্ধান্ত নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির সভায় অনুদান বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, বিভিন্ন এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সুপারিশ, ব্যক্তিগতভাবে দাখিলকৃত, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে অনুদান পাওয়া (চলতি অর্থবছরে ) মোট ২ হাজার ১৪৩ টি আবেদন পত্র পাওয়া গিয়েছে। প্রাপ্ত আবেদন পত্রের মধ্য থেকে যাচাই-বাছাই করে ১ হাজার ৬৫৮ জনকে ৯১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
এসময় প্রতিমন্ত্রী বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যেমন কাজ করছে, তেমনি দুঃস্থ নারী ও শিশুদের কল্যাণেও কাজ করে যাচ্ছে ।
এছাড়া মন্ত্রণালয় ভিজিডি, মাতৃত্বকাল ভাতা ও কর্মজীবি ল্যাক্টেটিং মা ভাতা হিসেবে ২১ লাখ নারী ও শিশুর খাদ্য ও পুষ্টি নিশ্চিত করছে বলেও উল্লেখ করেন তিনি ।
মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য নাসিমা আক্তার জলি, বেগম সেলিনা খালেক, আব্দুল মতিন ভূইয়াসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী