ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২০:৫৮:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

দুস্থদের খাবার বিতরণ করলেন ক্রিকেটার সালমা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১১ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার

দুস্থদের খাবার বিতরণ করলেন ক্রিকেটার সালমা

দুস্থদের খাবার বিতরণ করলেন ক্রিকেটার সালমা

দুস্থদের খাবার বিতরণ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টুয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। এ সময় করোনাভাইরাস সংক্রমণ রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের মিল্কি দেয়ারায় তার নিজ বাড়ির আশপাশের নিম্ন আয়ের ৬০টি পরিবারের মধ্যে এক সপ্তাহের খাবার বিতরণ করেন সালমা।

এ সময় সালমা খাতুন জানান, তার এই সাহায্য অব্যাহত থাকবে। তিনি সকল নারী ক্রিকেটারসহ ক্রীড়াঙ্গণের সবাইকে নিম্ন আয়ের খেঁটে খাওয়ার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাড়িতে থাকতে এবং সকলকে বার বার সাবান দিয়ে হাত ধোয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, দয়া করে ধৈর্য ধরুন। ঘরে থাকুন। অবশ্যই আমরা এই অবস্থা কাটিয়ে উঠবো।