দেনমোহর মামলায় নারীদের ভোগান্তি চরমে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৯ পিএম, ২ অক্টোবর ২০২৩ সোমবার
প্রতীকী ছবি
দেনমোহর ও সন্তানের ভরণপোষণের মামলায় বছরের পর বছর ঘুরতে হয় ভুক্তভোগী নারীদের। সময় যায় কিন্তু নিষ্পত্তি হয়না মামলার। নতুন পারিবারিক আইনে ই-মেইলে সমন জারি, ডিজিটাল সাক্ষ্যগ্রহণ, কোর্ট ফি বাড়ানোসহ বেশ কয়েকটি সংশোধনী আনা হয়েছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামো উন্নয়ন, ডিভোর্সের আগে দেনমোহর পরিশোধ ও মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে স্পষ্টতার প্রয়োজন ছিল আইনে।
২০২০ সালে দেনমোহর ও সন্তানের ভরণপোষণের জন্য ঢাকার ১৩ নম্বর পারিবারিক আদালতে মামলা করেন তানিয়া। মামলার প্রথম দিকে বিবাদী হাজির হয়নি। পরে যখন আদালতে হাজিরা দেন তখন সময় আবেদন করে মামলা পেছাতে লাগলেন তিনি। বর্তমানে মামলা সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। এই ৩ বছর ধরে দেনমোহর ও ভরণপোষণ বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় বিপাকে বাদি তানিয়া।
তানিয়ার মত অনেকে পারিবারিক আদালতে পারিবারিক পাঁচটি সমস্যা নিয়ে মামলা করতে যান। বিবাহবিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, দেনমোহর, খোরপোশ ও শিশুসন্তানের অভিভাবকত্ব ও তত্ত্বাবধান। এই আদালতের উদ্দেশ্য হলো অল্প খরচে ও কমসময়ে নারীদের অধিকার দ্রুত নিষ্পত্তি করা। কিন্তু বাস্তবে তা হচ্ছে না।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বলেন, “৮০ শতাংশ বিচারপ্রার্থী হচ্ছেন নারীরা। আইন যদি স্ট্রিকট না হয় তাহলে তাদের পুরোপুরি রিলিফ দেওয়া সম্ভব নয়। এখানে কোনো ধরনের টাইম লিমিট নাই, যদি উচ্চ আদালতের সিদ্ধান্তে মাধ্যমে ৬ মাস হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে ৬ মাসে মামলা শেষ হয়না।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় সম্প্রতি ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স ১৯৮৫ বাতিল করে বাংলায় নতুন বিল আনা হয়। সংশোধিত আইনে বলা হয়েছে, কোনো জেলাতে আপিলের জন্য অতিরিক্ত মামলা থাকলে জেলা জজ পর্যায়ের অন্য যে জজরা আছেন, তাদেরও আপিল আদালত হিসেবে বিবেচনা করা যাবে। আর্জি দাখিলের ক্ষেত্রেও সংশোধনী এসেছে নতুন বিলে।
সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস বলেন, “সমন জারির ক্ষেত্রে বাদি ইচ্ছা করলে ই-মেইল নম্বর দিয়ে সমন জারি করতে পারবেন। ই-মেইলটা কতোটা কার্যকরী আমার কাছে মনে হচ্ছেনা, কারণ বাংলাদেশের প্রান্তিক মানুষ এখনও ই-মেইল আইডি খুলতে পারেনা।”
আইনজ্ঞরা বলছেন, পারিবারিক আইনে বেশ কিছু জায়গায় স্পষ্টতা প্রয়োজন।
আইনজীবী ইশরাত হাসান বলেন, “যে কোনো কোর্টের চেয়ে সবচেয়ে বাজে পরিবেশ হচ্ছে ফ্যামিলি কোর্টগুলোতে। প্রতিটা ডিফোর্সের আগেই যদি দেনমোহর ও ৩ মাসের খরপোষের বিষয়ে আইন থাকতো তাহলে ডিফোর্স দেয়ার ক্লিয়ারেন্স পেতো না। এতে মামলাও কমতো।”
অধিকার আদায়ের সর্বশেষ অবলম্বন হিসেবে ভুক্তভোগী আশ্রয় নেন পারিবারিক আদালতে। কিন্তু দীর্ঘসূত্রতা, মামলা চালানোর অর্থাভাব, অন্যপক্ষ থেকে মানসিক চাপ সেই ভুক্তভোগীকে নিতে হয়। সুবিচার পাওয়ার প্রক্রিয়ার দ্রুত সনাতন পদ্ধতিগুলোর আধুনিক সংস্কার প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


