দেবিদ্বারের ইউএনও ডেজীকে দেড় মাসে ৩ বার বদলি
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৮ মার্চ ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তীকে আবারও বদলির আদেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) দিনগত রাতে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
ওই প্রজ্ঞাপনে ইউএনও ডেজীকে আবারও পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। দেবিদ্বারের ইউএনও হিসেবে যোগদানের মাত্র সাড়ে তিন মাসে তিনবার বদলির আদেশ পেয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ ডিসেম্বর দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ডেজী চক্রবর্তী যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি বিতর্কিত কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে সমালোচিত হন। বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদের শিরোনামও হয়েছেন।
গত ৭ ফেব্রুয়ারি প্রথমে তাকে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে ওই বদলি স্থগিত করে তিনি তার পদে বহাল থাকেন।
এর ঠিক এক মাস পর গত ৭ মার্চ দ্বিতীয়বারের মতো ডেজীকে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়। এ প্রজ্ঞাপন প্রকাশের ১১ দিন পরও তাকে দেবিদ্বারে নিজ কর্মস্থলে বহাল থাকতে দেখা যায়।
এরই মধ্যে শুক্রবার (১৭ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর স্বাক্ষরিত পৃথক বদলির প্রজ্ঞাপনে ডেজী চক্রবর্তীকে দাগনভূঞা উপজেলায় বদলির আদেশটি স্থগিত করে পুনরায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বদলি করা হয়েছে।
সরকারি নির্দেশ উপেক্ষা এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক স্ট্যান্ডের ইজারা দিয়ে সমালোচনার জন্ম দেন ইউএনও ডেজী। এছাড়া গত ডিসেম্বরে বিজয় দিবসের অনুষ্ঠানে সরকারি প্রটোকল ভেঙে রাজনৈতিক নেতাদের অতিথি করা, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে সভায় যোগদান করতে বাধ্য করানোসহ বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ডে ব্যাপক সমালোচিত হন তিনি।
বদলির বিষয়ে জানতে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ডেজী চক্রবর্তীকে একাধিকবার ফোনকল করা হলেও তিনি রিসিভ করেননি।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল








