দেশ উন্নয়নের মহাসড়কে পদার্পণ করেছে : চুমকি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ১১:২৬ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে পদার্পণ করেছে। নারীর ক্ষমতায়নের কারণেই বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
আজ রোববার হবিগঞ্জ জেলার সুবিধা বঞ্চিত নারীর জীবন দক্ষতা উন্নয়নের জন্য সচেতনতা বৃদ্ধি কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মাল্টিপারপাস হল রুমে অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আরার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মোঃ আতাউর রহমান প্রমুখ।
মেহের আফরোজ চুমকি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নে সরকার নারী ও শিশুকে বেশি প্রধান্য দিচ্ছে।এ লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম গতিশীল করা হয়েছে এবং মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, চা বাগান দেখতে অনেক ভাল লাগে কিন্তু যারা চা বাগান সাজিয়ে গুছিয়ে রাখে সেই চা শ্রমিকরা সভ্যতা থেকে অনেক দূরে রয়েছে। তাদের জীবন জীবিকা মানবেতর। আধুনিক সুযোগ সুবিধার নুন্যতম তাদের জীবনে প্রভাব ফেলেনি। তাদের জীবন মান উন্নয়ন করতে কর্মসূচির মেয়াদ বৃদ্ধি করতে হবে এবং যত দ্রুত সম্ভব প্রকল্প গ্রহণ করতে হবে।
সচিব নাছিমা বেগম প্রয়োজনে কনসালট্যান্ট নিয়োগ করে কর্মসূচিটি মহিলা বিষয়ক অধিদপ্তরের স্থায়ী কার্যক্রম হিসাবে অন্তর্ভূক্তির নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য হবিগঞ্জ জেলার সুবিধা বঞ্চিত চা শ্রমিক এবং হাওড় এলাকার অসহায় নারীদের সেনিটেশন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং বাল্যবিবাহ প্রতিরোধ প্রভৃতি বিষয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ দেয়া হয়। সুবিধাভোগী নারীদের মাঝে সুপেয় পানি সরবরাহের জন্য টিউবওয়েল ও সেনিটারি টয়লেট বিতরণ করা হয়।
কর্মসূচির সুবিধাভোগী প্রতিনিধিবৃন্দ এবং সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাবৃন্দ এই কর্মসূচিটির মেয়াদ বৃদ্ধির আহবান জানান।
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



