দেশ এখন নারী নির্যাতনের রোল মডেল: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০০ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
উন্নয়ন নয়, দেশ এখন সন্ত্রাস, দুর্নীতি ও নারী নির্যাতনের রোল মডেলের পরিণত হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশে যারা দুর্বল-শারীরিকভাবে একটু নাজুক; তারা সবচেয়ে বেশি অনিরাপদে রয়েছেন। এখানে দুই মাসের শিশু থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধা কিংবা তরুণ যুবক, ভাই-বাবা কেউ নিরাপদে নেই। কারণ, বাংলাদেশ এখন সন্ত্রাসের জনপদ।
রবিবার (০১ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এইসব কথা বলেন বিএনপির এই নেতা। ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ এই সেমিনারের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, সরকারের এমপি, মন্ত্রী ও নেতারা শুধু গলা উঁচিয়ে বলে বেড়াচ্ছেন উন্নয়নের রোল মডেল চলছে। এখন যেটা দাড়িয়েছে- তারা এখন সন্ত্রাসের রোল মডেল; তারা আজকে নারী ধর্ষণের রোল মডেল; তারা দুর্নীতির রোল মডেল। তারা আজ হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে।
সমাজকে বিভক্ত করে ফেলা আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, সমাজকে তারা পুরোপুরিভাবে দূষিত করে ফেলেছে। চতুর্দিকে তাকালেই দেখা যাবে বিভক্তি। আর এই বিভক্তিটা ভয়ংকরভাবে সমাজের মধ্যে চলে গেছে। সেই ভয়ে, ত্রাসে কেউ আর কথাও বলতে চায় না।
বিএনপির এই নেতা বলেন, সরকারকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। এটাই হচ্ছে একমাত্র পথ। আমাদের মধ্যে অনেকেই হতাশার কথা বলেন। হতাশাই শেষ কথা নয়, মনে রাখতে হবে অন্ধকারের পরেই আসবে নতুন ভোর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, জাহানারা আহমেদ প্রমুখ।
-জেডসি
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা


