ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২২:৩৭:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

দেশজুড়ে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২১ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে আতঙ্কের মধ্যে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিনে দেশজুড়ে তাপমাত্রা বাড়বে। ফলে গরমের প্রকোপ শুরু হবে।মাঝে ঢাকাসহ দেশের কিছু জায়গা সামান্য বৃষ্টিপাত হলেও এখন আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হতে শুরু করেছে। এই রকম অবস্থায় আজ বুধবার থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

বুধবার (২৫ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।এছাড়া আগামী তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার ভোর ৬টার আগের ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে সর্বোচ্চ ২৯ মিলিমিটার খেপুপাড়ায়। দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস।

-জেডসি