ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৮:৪১:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

দেশজুড়ে শাটডাউন হতে পারে আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২৫ জুন ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ঘাতক ভাইরাস করোনাকে ঠেকাতে আগামী সপ্তাহ থেকেই দেশজুড়ে শাটডাউন শুরু হতে পারে। দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ছে রাফিয়ে লাফিয়ে।  এ অবস্থায় সারাদেশ আগামী ১৪ দিনের শাটডাউন করার সুপারিশ করেছে কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শাটডাউনকালে জরুরি সেবা ছাড়া যানবাহন ও অফিস-আদালতসহ সব কিছু বন্ধ রাখার সুপারিশ করেছে কমিটি। 
জানা গেছে, করোনা সংক্রমণের চলমান ঊর্ধ্বগতি রোধে সরকার নানা রকম কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। দেশজুড়ে স্থানে স্থানে চলছে এলাকাভিত্তিক ‘লকডাউন’। ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন রাখতে সড়ক, নৌ ও রেলপথ বন্ধ রাখা হয়েছে। এর মধ্যেও একদিনে করোনা সংক্রমণ ছয় হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন, যা গত আড়াই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ সময়ে মৃত্যু হয়েছে ৮১ জনের।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে। আগামীতে রোগীর সংখ্যা আরও বাড়বে। এতে করে হাসপাতালগুলোতে রোগী ভর্তির চাপও বেড়ে যাবে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রথমে দেশের সীমান্তবর্তী জেলা এবং পরে সেসব জেলা থেকে সংক্রমণ ছড়িয়েছে পাশের জেলাগুলোতে। এটি এখন সামাজিক সংক্রমণ হয়েছে। এই সামাজিক সংক্রমণের কারণে দেশের বিভিন্ন এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে বেড়ে চলছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনগুলোতে সংক্রমণ আরও ব্যাপক আকারে ও ভয়াবহ রূপে ছড়িয়ে পড়তে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদেরও আশঙ্কা, সামনের পরিস্থিতি আরও শোচনীয় অবস্থায় চলে যেতে পারে।
সর্বশেষ, কারিগরি পরামর্শক কমিটির করা শাটডাউনের সুপারিশ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেন, আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। কারণ দেশে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। হয়তো অল্প সময়ের মধ্যেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, শাটডাউন দেওয়ার বিষয়ে আমাদের সব প্রস্তুতি আছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিষয়টি পর্যালোচনা চলছে। এবার শাটডাউন গত বছরের চেয়ে আরও কঠোরভাবে পালন করা হবে। অন্যথায় করোনা সংক্রমণ ঠেকানো যাচ্ছে না।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, বাংলাদেশে করোনা ভাইরাসের ডেল্টা (ভারতীয়) ভ্যারিয়েন্ট শনাক্ত হয় গত ৮ মে। ভারত থেকে আসা তিন বাংলাদেশির দেহে এ ভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে এর সংক্রমণ বাড়তে থাকে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে গত চার সপ্তাহ ধরে করোনার সংক্রমণ বেড়েছে। বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ ঘটেছে। এ ভ্যারিয়েন্টের কারণে সারাদেশে রোগী বাড়ছে। দেশের অর্ধশতাধিক জেলা এখন রয়েছে সংক্রমণের অতি উচ্চঝুঁকিতে। এ অবস্থায় সারাদেশ ১৪ দিনের শাটডাউন করার সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

এই বিভাগের জনপ্রিয়