দেশীয় ওটিটিতে জয়া আহসান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও ভারত দুই দেশেই কাজ করেন দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলতি বছর মার্চ মাসে একটি সিরিজে অভিনয়ের কথা জানান তিনি। এ সিরিজের মধ্য দিয়েই দেশীয় ওটিটিতে তার অভিষেক হওয়ার কথা। তবে সেটির কোনো অগ্রগতি ছিল না।
এদিকে বছরের শেষপ্রাপ্তে এসে জয়া জানালেন, শিগগিরই তিনি সিরিজটির শুটিংয়ে অংশ নিচ্ছেন। ‘জিম্মি’ নামের এ সিরিজটি পরিচালনা করছেন আশফাক নিপুন।
এ বিষয়ে জয়া বলেন, ‘সিরিজের কাজটা আরও আগে শুরু হওয়ার কথা থাকলেও নানান কারণে সেটা করা যায়নি। তবে শিগগিরই শুটিং শুরু হচ্ছে। আর এটাই হতে যাচ্ছে আমার প্রথম ওয়েব সিরিজ।’
জয়াকে এই সিরিজে স্বামীকে নিয়ে সংগ্রামী এক সরকারি নারী কর্মচারীর চরিত্রে দেখা যাবে।
গত কয়েক বছর জয়াকে বাংলাদেশের তুলনায় ভারতীয় সিনেমায় বেশি দেখা গেছে। অনেকেই মনে করেন, তিনি তার নিজের দেশের চেয়ে ভারতেই বেশি সময় ব্যয় করেন। সে প্রসঙ্গে অবশ্য অভিনেত্রী খোলাসা করেছেন।
জয়া বলেন, ‘আমি মূলত শুটিংয়ের জন্য কলকাতায় যাই, যেমন অভিনয়শিল্পীরা আউটডোর শুটে যায়, সেরকম। আমার কলকাতায় কাজ থাকলে যাই, এবং একবার কাজ শেষ হলে আমি ঢাকায় ফিরে আসি। কিন্তু লোকে ভাবে, আমি বেশিরভাগ সময় সেখানেই থাকি।’
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








