ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৩:০২:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

দেশে আরও ৩৭ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ১৬ মে ২০২২ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৭ জনের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন। আর মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭৯২টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭৯০টি। শনাক্তের হার ০ দশমিক ৭৭ শতাংশ।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৬৩৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৭ শতাংশ। আর মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।