দেশে ‘ইয়ুথ এমপাওয়ারমেন্ট সামিট’ আয়োজন করল টিকটক
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
দেশের অন্যতম দাতব্য ও যুব সংস্থা জাগো ফাউন্ডেশনের সহযোগী হিসেবে বৈশ্বিক শীর্ষ শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক আয়োজন করছে ‘ইয়ুথ এমপাওয়ারমেন্ট সামিট-২০২৩’। জাগো ফাউন্ডেশনের এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বাংলাদেশের তরুণদের তাদের নিজেদের বুঝতে শেখা এবং তাদের মেধা ও জ্ঞান ব্যবহার করে সুন্দর ভবিষ্যৎ এবং সেই সঙ্গে একটি সুন্দর বিশ্ব গড়তে তুলতে নিজেদের ক্ষমতায়ন নিশ্চিত করা।
এই উদ্যোগের অংশীদার হিসেবে, টিকটক ডিজিটাল নিরাপত্তা, ইতিবাচক কনটেন্ট তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারকে গুরুত্ব দিয়ে একটি বিশেষ সেশনের আয়োজন করেছে। ‘বি সাইবার কুল’ সেশনটির ডিজাইন করা হয়েছিল একটি কর্মশালা হিসেবে, যেখানে অংশগ্রহণকারীরা ইন্টার্যাক্টিভ কাজকর্ম ও আলোচনার মাধ্যমে বিষয়টি নিয়ে অনেককিছু শিখেছে।
এই সেশনে সারা দেশ থেকে ৫০০ জনের বেশি যুব নেতা অংশ নেন, যারা সবাই জাগো ফাউন্ডেশনের একটি প্রোগ্রাম ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) সদস্য। এই যুব নেতারা সক্রিয়ভাবে কমিউনিটির উন্নয়নে জড়িত এবং ইন্টারনেট সেফটি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে জানতে আগ্রহী।
১ ঘণ্টা ১৫ মিনিট দীর্ঘ এই সেশনটি পরিচালনা করেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মো. আব্দুল কাইয়ুম। তিনি সেখানে টিকটকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ওভারভিউ দেন এবং সেই সঙ্গে প্ল্যাটফর্মটির ইতিবাচক ব্যবহার ও ইতিবাচক কনটেন্ট তৈরির বিষয়ে আলোচনা করেন। রাফসান শাবাব জনপ্রিয় ক্রিয়েটর এবং উপস্থাপক।
তিনি মঞ্চে তার বাস্তব জীবনে ঘটে যাওয়া ডিজিটাল নিরাপত্তার বিভিন্ন বিষয় এবং কনটেন্ট তৈরির বিষয়গুলো শেয়ার করেন। এই ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে ইতিবাচক কনটেন্ট তৈরি এবং সেটির প্রভাব নিয়ে আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীদের এমন কনটেন্ট তৈরির একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
গত বছর টিকটক এবং জাগো ফাউন্ডেশন যৌথভাবে একটি ক্যাম্পেইন শুরু করে ‘সাবধানে অনলাইন’ নামে। এর উদ্দেশ্য ছিল জিডিটাল সেফটি, সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার এবং বাংলাদেশের তরুণদের জন্য ইতিবাচক কনটেন্ট তৈরি সম্পর্কে জানানো।
এখন পর্যন্ত এর অংশ হিসেবে সারা দেশে ১৪টি কর্মশালা আয়োজন করা হয়েছে, যাতে যুক্ত করা হয়েছে তরুণদের। ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত টিকটক ব্যবহারকারীদের তৈরি কনটেন্ট ৬ লাখ ৬৮ হাজারের বেশিবার দেখা হয়েছে।
ইভেন্টে ‘নিরাপদ ইন্টারনেট মাস’ চলাকালীন ডিজিটাল নিরাপত্তার বিষয়টি প্ল্যাটফর্মের বিশ্বব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের একটি অংশ। এ বছর বিশ্বব্যাপী ‘একসঙ্গে আরও ভালো ইন্টারনেটের জন্য’ থিম নিয়ে টিকটক দ্বিতীয় পর্যায়ে ‘সাবধানে অনলাইন’ ক্যাম্পেইন করতে জাগো ফাউন্ডেশনের সঙ্গে তাদের অংশীদারিত্বের সময় বাড়িয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে, দুই প্রতিষ্ঠান সারা দেশে আরও তরুণদের কাছে পৌঁছাতে এবং তাদের ডিজিটাল নিরাপত্তার বিষয়ে শিক্ষিত করতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
এই কনটেন্ট প্রতিযোগিতার সমাপনীর জন্য সম্মেলনের তৃতীয় দিন ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল


