দেশে করোনা ভ্যাকসিন এলে কেউ বাদ যাবে না: পররাষ্ট্রমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০ শনিবার
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। পুরোন ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন এলে কেউ যেন বাদ না যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
তিনি বলেন, বিশ্বের যেখানেই ভ্যাকসিন পাওয়া যাবে এখান থেকেই সাথে সাথে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেশে আনা হবে।
আজ শনিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাকালে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠকদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় অত্যন্ত সফলতার সাথে কাজ করছেন। ব্যবসায়ী, পেশাজীবী, চাকুরীজীবী, পাশাপাশি খেলোয়াড়, সংস্কৃতিকর্মী, সমাজকর্মীসহ বিপদগ্রস্ত সব মানুষের পাশে দাঁড়িয়েছেন।
মন্ত্রী বলেন, দেশে করোনায় সৃষ্ট সংকটময় পরিস্থিতি মোকাবেলায় ৬৮ হাজার জনপ্রতিনিধির মধ্যে মাত্র ৫৩ জন জনপ্রতিনিধি বিভিন্ন অনিয়ম ও কারচুপির সাথে জড়িত হয়েছেন। যাদের প্রত্যেকেরই শাস্তি নিশ্চিত করা হয়েছে, যা সুশাসনের অনন্য নজির।
একইসাথে সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে মহামারীর প্রাদুর্ভাব অনেক কম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ অব্যাহত রেখে সরকার রপ্তানির বিষয়টিও স্বাভাবিক রাখার চেষ্টা করছে বলেও জানান।
পরে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম অনুদানের এ চেক বিতরণ করেন। এ পর্যায়ে জেলার ফুটবলার, ক্রিকেটার অ্যাথলেটিক, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৪৫ জন খেলোয়াড়কে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে








