ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২১:০২:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

দেশে করোনার নতুন উপধরন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ২৩ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাব-ভ্যারিয়েন্ট (উপধরন) ‘এক্স বি বি’ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।

রোববার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

আইসিডিডিআর,বি জানায়, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও হংকংসহ অন্তত ১৭ দেশে করোনার এই উপধরন পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আইসিডিডিআর,বি ৯২টি সার্স-কোভ জিনোম সিকোয়েন্স করেছে। এতে দেখা গেছে, ভাইরাসটি এখনও সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। জিনোম সিকোয়েন্সের প্রথম দুই সপ্তাহে (১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত) ওমিক্রন বিএ.২ ৮৪ শতাংশ এবং বিএ.৫ ১৬ শতাংশ শনাক্ত করা হয়েছিল। এই উপধরনগুলোর বেশির ভাগই একটি নতুন সাব-ভ্যারিয়েন্ট এক্স বি বি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। যা গত তিন সপ্তাহে (২৪ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত) সারা দেশে ছড়িয়ে পড়া ভাইরাসগুলোর ৮৫ শতাংশ বলেও জানায় সংস্থাটি।

এ ছাড়া গবেষণা চলাকালে আরেকটি নতুন উপধরন শনাক্ত করা হয়েছিল বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।